রয়েল ক্লাবের উদ্যোগে দুস্থদের খাবার ও পোশাক বিতরণ

আপডেট : ২৫ মে ২০১৯, ০২:৪৪ এএম

ঈদুল ফিতর উপলক্ষে এলাকার দুস্থ মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি, সেমাই ও চিনি বিতরণ করেছে খিলগাঁও রয়েল ক্লাব। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ক্লাবের সভাপতি সেলিম তাওহীদ এবং সাধারণ সম্পাদক কাজী রূপকের উপস্থিতিতে এসব সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য বিতরণ কার্যক্রমে ক্লাবের সব সদস্যসহ এলাকার স্বেচ্ছাসেবকরা অংশ নেন। খাদ্য বিতরণ শেষে ক্লাবের সভাপতি সেলিম তাওহীদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আমরা সুযোগ হলেই ক্লাবের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। আমাদের ক্লাবের সদস্যদের অর্থায়নে ছোট পরিসরে এ আয়োজন করেছি। আশা করি, সবার সহযোগিতায় সামনের দিনগুলোতে একইভাবে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারব।’

সংগঠনের সাধারণ সম্পাদক কাজী রূপক বলেন, ‘আমরা এর আগেও শীতার্তদের মাঝে একাধিকবার শীতবস্ত্র বিতরণ করেছি। একইভাবে এখন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত