প্রকাশ হলো ফাহিম ফয়সালের নতুন গান ‘সিজদাহ করি তোমায়’। কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। লিরিক্যাল ভিডিও আকারে গানটি উন্মুক্ত হয়েছে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে।
ফাহিম ফয়সাল ‘সিজদাহ করি তোমায়’কে সূফি ঘরানার গান বলে উল্লেখ করেন।
তিনি বলেন, “সৃষ্টিকর্তার সঙ্গে মানুষের মাঝে যে প্রেম, যে সম্পর্ক থাকে তার ওপর ভিত্তি করেই সূফি গান নির্মাণ হয়। আর সূফি গানের প্রতি আমার ভীষণ রকমের দুর্বলতা রয়েছে। আমি এই গানটি পুরোপুরি সৃষ্টিকর্তার প্রশংসা করেই লিখে গেয়েছি। চেষ্টা করেছি প্রকৃতি ও প্রাকৃতিক কিছু চিরন্তন সত্য বিষয় গানের ভেতর তুলে ধরতে।”
আরও বলেন, “খুব সহজ সরল কথামালা, সুর ও সংগীত দিয়ে গানটি সাজিয়েছি। আশা করি সৃষ্টিকর্তার স্মরণে প্রশংসামূলক এই গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে দেবে।”
