ঈদের আগে খালেদা জিয়ার মুক্তি চান হাজার সাংবাদিক

আপডেট : ২৬ মে ২০১৯, ০৯:৫১ পিএম

আসন্ন রমজানের ঈদের আগেই কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন এক হাজার এক শ ১৭ সাংবাদিক।

রোববার এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে স্বাক্ষরকারীরা উৎকণ্ঠা প্রকাশ করে শাহবাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরেন।

বিবৃতিতে তারা বলেন, ‘বেগম খালেদা জিয়া একজন অসাধারণ ব্যক্তিত্ব, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আপসহীন, অসামান্য নেত্রী। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার ন্যূনতম মৌলিক মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা জাতি হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য।’

তারা আরো বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, এ দেশের উন্নয়ন ও সমাজের বিকাশ বিশেষত নারীশিক্ষা, নারীর ক্ষমতায়ন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তার সাফল্য অসামান্য’।

‘গণমাধ্যমের স্বাধীনতাসহ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তার বলিষ্ঠ অবদান অতুলনীয় এবং অগ্রগণ্য’।

‘আমাদের প্রত্যাশা, অনতিবিলম্বে সরকার তাকে মুক্তি দিয়ে গণতন্ত্র ও গণমানুষের দাবির প্রতি শ্রদ্ধা জানাবে।’

বিবৃতিতে স্বাক্ষর করেন, আমানুল্লাহ, রিয়াজ উদ্দিন আহমেদ, আলমগীর মহিউদ্দিন, আবুল আসাদ, আবদুল গফুর, শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, রেজোয়ান সিদ্দিকী, এরশাদ মজুমদার, গোলাম তাহাবুর, আল মুজাহিদী, মোবায়েদুর রহমান, ফজলুর রহমান মুন্সী, মোস্তফা কামাল মজুমদার, সালাহউদ্দিন মোহাম্মদ বাবর, এম এ আজিজ, শেহাব উদ্দিন আহমেদ নাফা, এম এ আজিজ, কামাল উদ্দিন সবুজ, মাহমুদ শফিক, আবু সালেহ, চিন্ময় মুৎসুদ্দী, মাশুক চৌধুরী, জিয়াউল হক, খায়রুল আনোয়ার মুকুল, কামাল উদ্দিন সবুজ, রীটা রহমান, এম আবদুল্লাহ, আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, আবদুস শহিদ, বাকের হোসাইন, শহিদুল ইসলাম, সৈয়দ মেজবাহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত