কুড়িগ্রাম কেন দারিদ্র্যের শীর্ষে প্রশ্নে মানববন্ধন

আপডেট : ২৮ মে ২০১৯, ০১:০৫ এএম

বাংলাদেশে ‘কুড়িগ্রাম দরিদ্রতার শীর্ষে’ প্রশ্নে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ঢাকাস্থ কুড়িগ্রাম জেলার নাগরিক, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, মৌলিক বাংলা, হিউম্যানিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ বেশ কিছু সংগঠন এতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে। এ কর্মসূচির আয়োজন করে ‘রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ঢাকা।’ জেলাটির দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করাসহ একাধিক দাবি জানায় সংগঠনগুলো। মানববন্ধনে বক্তারা দরিদ্র এই জেলার উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরে বলেন, ভারতীয় সীমান্তবর্তী হওয়ায় কুড়িগ্রাম জেলায় ভারতের সেভেন সিস্টার্সের মতো কারখানা করা যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত