সমাজ চেতনায় যেখানে ছিলাম সেখানেই রয়ে গেছি: এমাজউদ্দিন আহমদ

আপডেট : ২৯ মে ২০১৯, ১২:২৮ এএম

ঢাকা বিশ্বদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমদ বলেছেন, গত বিশ বছরে বিভিন্ন ক্ষেত্রে আমরা দীর্ঘ পথ অতিক্রম করেছি, কিন্তু সমাজ চেতনায় যেখানে ছিলাম সেখানেই রয়ে গেছি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কচুঁয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

এমাজউদ্দীন আহমদ বলেন, বর্তমান সমাজে আমরা হৃদয়কে মস্তিষ্কের উপরে স্থান দিয়ে থাকি। যুক্তির চেয়ে আবেগকে মহামূল্যবান মনে করি। যেখানে ভালোবাসা ও শ্রদ্ধার দ্বার উন্মুক্ত হওয়া উচিত সেখানে কার্পণ্য করি।

কচুঁয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহ মো. বোরহানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বরকত উল্লাহ বুলু, ডিইউজে সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত