খাদ্য ও কৃষিমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

আপডেট : ২৯ মে ২০১৯, ১২:২৯ এএম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে ‘কৃষিক্ষেত্রে অরাজকতার’ জন্য দায়ী করে তাদের পদত্যাগ দাবি করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এ দাবি জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

রিজভী বলেন, সরকারের নীতির কারণে ক্ষুধা, হাহাকার, অনাহার ও অর্ধাহারে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। কৃষককে ধ্বংস করতে কৃষিক্ষেত্রে এই অরাজকতার জন্য দায়ী কৃষিমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী। তাই বিএনপি এই মুহূর্তে তাদের পদত্যাগ দাবি করছে। তিনি বলেন, কোনো সভ্য সরকার হলে ইতিমধ্যে কৃষিমন্ত্রী পদত্যাগ করতেন। সরকারকে বলব, জোরজবরদস্তি করে আর ক্ষমতায় থেকে দেশের জনগণের প্রতি জুলুম করবেন না। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। জনগণকে বাঁচতে দিন।

‘বিএনপিকে বলব অগণতান্ত্রিক আন্দোলন না করে, খাদ্যে ভেজাল ও মাদক নির্মূলে আন্দোলন করুন। আমরা আপনাদের ধন্যবাদ জানাব’ ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিমের এ বক্তব্যের জবাবে রিজভী আরও বলেন, নাসিমসহ সরকারের একাধিক মন্ত্রী-নেতার কথাবার্তায় মনে হয়, তারা নিজেদের পদ খুইয়ে হতাশায় ভুগছেন। শুধুই বিএনপিকে উপদেশ দিচ্ছে৭

×
সর্বশেষ সর্বাধিক পঠিত