চট্টগ্রামে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট : ২৯ মে ২০১৯, ১২:৪৯ এএম

মহানগরীর দেওয়ানহাট থেকে অস্ত্রসহ রবিউল হোসেন ওরফে মামুন (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেওয়ানহাট এলাকা থেকে একটি পাইপগানসহ রবিউলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মামলা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত