হঠাৎ সালমানের প্রতিদ্বন্দ্বী প্রিয়াঙ্কার জা

আপডেট : ২৯ মে ২০১৯, ০৬:১৬ পিএম

সবাই ভেবেছিল ঈদুল ফিতরে বলিউড বক্স অফিসে একাই গোল দেবেন সালমান খান। তা আর হচ্ছে না। তার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়ার জা সোফি টার্নার।

‘ভারত’ সিনেমায় শুরুতে সালমানের বিপরীতে অভিনয়র কথা ছিল প্রিয়াঙ্কার। কিন্তু শুটিং শুরুর মাত্র পাঁচ দিন আগে নায়িকা না করে দেন। এই নিয়ে বিস্তর পানি ঘোলা হয়েছে। এবার উড়ে আসলেন সোফি।

জানা গেছে, ৫ জুন ‘ভারত’-এর সঙ্গে মুক্তি পাচ্ছে মার্ভেল কমিকসের হিট ফ্র্যাঞ্চাইজির কিস্তি ‘এক্স-মেন: ডার্ক ফনিক্স’।

এর আগে মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ব্লকবাস্টার ব্যবসা করে ভারতে। সেই কথা ভেবেই ঈদের মৌসুম হাতছাড়া করতে চাচ্ছে না হলিউডের স্টুডিওটি। যুক্তরাষ্ট্রের মুক্তির দুদিন আগেই ‘ডার্ক ফনিক্স’ ভারতের মাটিতে নামবে। আর এই কারণে অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বীর মুখে পড়লো আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’।

‘ডার্ক ফনিক্স’-এর পরিবেশক ফক্স-স্টারের একটি সূত্র জানায়, এই প্রতিযোগিতা ‘ভারত’-এর সম্মানজনক।

জানা গেছে, হলিউড সিনেমাটি ইংলিশ, হিন্দি, তেলুগু ও তামিল ভাষায় মুক্তি পাবে।

‘ভারত’-এ সালমানের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ।  আরও আছেন টাবু, দিশা পাটানি, নোরা ফাতেহি, জ্যাকি শ্রফসহ অনেকে।

এদিকে সর্বশেষ ‘গেম অব থ্রোনস’ সিজন দিয়ে দারুণ আলোচনায় আছেন সোফি টার্নার। বয়সে ছোট হলেও তিনি প্রিয়াঙ্কার ভাসুর জো জোনাসের স্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত