‘গুম, খুন’র শিকার নেতাকর্মীদের পরিবারকে অনুদান দিল স্বেচ্ছাসেবক দল

আপডেট : ৩১ মে ২০১৯, ০১:৩১ এএম

সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের ‘গুম, খুন ও নিহত’ হওয়া নেতাকর্মীদের অসহায় পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে স্বেচ্ছাসেবক দল। আর্থিক অনুদান তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে অনুদানের অর্থ অসহায় পরিবারগুলোর সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অর্থ দেওয়া হয়।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সহ-সভাপতি গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি রফিক হাওলাদার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত