ডাকসু এজিএসের কক্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি

আপডেট : ০১ জুন ২০১৯, ০১:৫৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক  সাদ্দাম হোসেনের কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো হয়েছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন এ ছবি টানান।

পরবর্তীতে ডাকসু ভবনের সংস্কার কাজ শেষে সর্বসম্মতিক্রমে ডাকসুর সভাকক্ষেও জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি টানানো হবে বলে জানান সাদ্দাম হোসেন। 

সাদ্দাম হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে এই  তরুণ সমাজ দায়বদ্ধ। তরুণ প্রজন্মের জন্য অনেক কাজ করেছেন তিনি। আমরা জাতির পিতার আদর্শের রাজনীতি করি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন। তারা দুজনই এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। জাতির পিতার স্মৃতির প্রতি ও প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখেই আমি এবং ঢাবি ছাত্রলীগের সভাপতি আমার অফিস কক্ষে তাদের ছবি টানিয়েছি। তারা আমাদের জন্য অনুপ্রেরণা।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত