এসএসসি-৯৮ ও এইচএসসি-২০০০ ব্যাচের ফেসবুক গ্রুপের ইফতার মাহফিল

আপডেট : ০১ জুন ২০১৯, ০৩:৫৫ পিএম

সারা বাংলাদেশের এসএসসি-৯৮ এবং এইচএসসি-২০০০ ব্যাচের ফেসবুক গ্রুপের ইফতার মাহফিল ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

১৯৯৮ এবং ২০০০ উক্ত ২ বছরে যারা যথাক্রমে এসএসসি এবং এইচএসসি পাস করেছিল তাদের নিয়ে শুক্রবার ঢাকা ইউনিভার্সিটির কারস ক্যাফেটেরিয়াতে এই মাহফিল ও মিলন মেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের  বিভিন্ন  জেলার  মোট   ১১২টি   শিক্ষাপ্রতিষ্ঠানের   প্রায়  ২৬০  জন  সাবেক  শিক্ষার্থী  এই  মিলনমেলায় অংশগ্রহণ করেন। ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছেন শুধু এই মিলন মেলায় অংশ নিতে, সবার সঙ্গে দেখা করার  জন্য।  সবার  এতটা  স্বতঃস্ফূর্ত  সাড়া  পাওয়া  যাবে,  তা  আসলে  কেউ  ভাবতেই  পারেনি।  ভালো  কিছু  করার প্রত্যয়ে এটি একটি অনেক বড় ইতিবাচক দিক বলে সবাই মনে করছেন।

জানা যায়, মো: মুশফিকুল ইসলাম গঠন মূলক কিছু করার উদ্দেশ্য নিয়ে গ্রুপটি শুরু করেছিলেন। শুরুতে সদস্য সংখ্যা কম থাকলেও এখন গ্রুপের সদস্য ৮,০০০ এর বেশি। বর্তমানে গ্রুপে মুশফিকুল ইসলাম, ফারুক উজ জামান, আশরাফ রিমন, নাদিয়া নিতু, মঞ্জুর-এ-মাওলা সহ ৭ জন অ্যাডমিন রয়েছেন যারা গ্রুপের বিভিন্ন দিক নিয়ে সকলের সার্বিক সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

image

ভবিষ্যতে আরও বড় পরিসরে মিলন মেলার পাশাপাশি অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও গ্রুপ অ্যাডমিনরা জানান। সকলের অংশগ্রহণে গ্রুপের কার্যক্রম আরও গতিশীল হয়ে উঠবে এটাই সকলের প্রত্যাশা। গ্রুপের ফেসবুক লিংক :  https://www.facebook.com/groups/227357071142309/

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত