মেষ : কর্মক্ষেত্রে কাজের চাপ স্বাভাবিক, তবে আয় বেশি। সন্তানের কর্মক্ষেত্রে সম্মান যোগ আছে। নিজের শরীরের প্রতি যত্ন নিন।
বৃষ : উপার্জনের নানা সুযোগ যোগ আছে। কর্মে সফলতা আসবে। শরীরে নানা রোগ আক্রমণ করতে পারে।
মিথুন : ব্যবসায় বিনিয়োগ যোগ আছে। ব্যবসার জন্য বিদেশ যেতে হতে পারে। স্ত্রীর সম্পত্তির যোগ আছে।
কর্কট : নারীর প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। আশানুরূপ উপার্জন হবে; কিন্তু নারীঘটিত কোনো ঝামেলা আসতে পারে।
সিংহ : ব্যবসায় পূর্ণ কৃতকার্য লাভ। নতুন চাকরি পাওয়ার সুযোগ আসবে। ভ্রমণে আনন্দ যোগ আছে।
কন্যা : কর্মক্ষেত্রে সুফল পেতে দেরি হতে পারে। বিদেশ ভ্রমণ শুভ। কাজে অতৃপ্তি আসার সম্ভাবনা।
তুলা : কর্মক্ষেত্রে কাজের পরিধি সীমিত হয়ে পড়বে। তবে উপার্জনে তেমন প্রভাব পড়বে না। স্ত্রীর আয় বাড়বে।
বৃশ্চিক : প্রতিদ্বন্দ্বীরা খুবই তৎপর থাকবে। নারীদের সাহচর্য থেকে দূরে থাকুন। যৌনরোগ দেখা দিতে পারে।
ধনু : পাওনা টাকা আদায়ে দেরি হতে পারে। কাজে তৃপ্তি নেই, স্বাস্থ্যও ভালো যাবে না। ধৈর্য ধারণ করুন।
মকর : চাকরিতে কাজের চাপ কম। উপার্জনও সন্তোষজনক নয়। কর্মে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে।
কুম্ভ : প্রভাবশালী আত্মীয় ও বন্ধুরা সব কাজে সহযোগিতা করবে। পরিবারে শান্তি থাকবে। ভূ-সম্পদ লাভ হতে পারে।
মীন : কাজের চাপ বাড়বে। আয় বাড়বে ও সংসারে শান্তি বাড়বে। প্রতিবেশী ও আত্মীয়দের সাথে সুসম্পর্ক বৃদ্ধি পাবে।
