বাংলাদেশের যশোর শহরে কুখ্যাত এক বন্যপ্রাণী পাচারকারী আছে বলে নিজেদের এক প্রতিবেদনে দাবি করেছে ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার। পত্রিকাটি বলছে, ‘কোনো অজানা’ কারণে সেই পাচারকারী ধরাছোঁয়ার বাইরে আছেন।
ভারতের কেন্দ্রীয় বন্যপ্রাণ অপরাধ ব্যুরো (ডব্লিউসিসিবি)’র বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ২০১৭ সালের নভেম্বরে উত্তরা থেকে যশোরে পাচারের সময় একটি এসইউভি থেকে দু’টি সিংহশাবক এবং দু’টি চিতাবাঘের ছানাকে উদ্ধার করে বাংলাদেশ পুলিশ। ওই সিংহ ও চিতাবাঘের ছানাগুলোকে বনগাঁ সীমান্ত দিয়ে ভারতে পাঠানোর ছক ছিল।
যশোরের পাচারকারীকে বলা হচ্ছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে পশ্চিম এশিয়ার চোরাকারবারিদের যোগসূত্র। বাংলাদেশ থেকে কলকাতা হয়ে পশ্চিম ভারতে একাধিক বার তিনি বন্যপ্রাণী পাচার করেছেন।
ভারতের বন মন্ত্রণালয়ের এক কর্মকর্তার দাবি, বাংলাদেশের পাচারকারীরা ভারতের পাচারকারীদের সঙ্গে মিশে বণ্যপ্রাণী পাচার করেন।
