জাহ্নবী কাপুরের ‘ছোট পোশাক’ পরার বিষয়ে ক্যাটরিনা কাপুরের মন্তব্য ভালোভাবে নেননি সোনম কাপুর। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘সে প্রতিদিনই এটা পরে এবং দেখতে ভালোও লাগে…।’
শনিবার নেহা ধুপিয়ার একটি অনুষ্ঠানে গিয়ে ক্যাটরিনা বলেন, ‘আমি তার খুব ছোট পোশাক পরার বিষয়ে অবগত। সে আমার জিমেও আসে। মাঝে মাঝে তাকে নিয়ে চিন্তায় পড়ে যাই।’
সোনম এবং জাহ্নবী সম্পর্কে কাজিন। শ্রীদেবীর অকাল মৃত্যুর পর জাহ্নবী এবং তার বোন খুশিকে আগলে রাখার চেষ্টা করছেন সোনম ।
জাহ্নবী সম্প্রতি নানা কারণে খবরের শিরোনাম হচ্ছেন। ধীরে ধীরে নিয়মিত হচ্ছেন বলিউডেও।
