বিয়ের আগে ধর্ষিত হয়েছিলেন এক তরুণী। সামাজিকভাবে স্বীকৃতি না পাওয়ার আশঙ্কায় ওই ঘটনা লুকিয়ে তাকে বিয়েও দেওয়া হয়। কিন্তু বিয়ের পরদিনই স্বামীর কাছে সেই ধর্ষণের ভিডিও পাঠালো ধর্ষক।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের উত্তরপ্রদেশের বরেলিতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিয়ের কিছুদিন আগে ওই তরুণী এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে বন্ধুর ভাই চায়ের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে তাকে অজ্ঞান করে ধর্ষণ করে। এ ঘটনা মোবাইল দিয়ে ভিডিও-ও করে রাখে ধর্ষক।
পরে ওই তরুণীকে বিয়ে দেওয়া হলে বরপক্ষ এ ঘটনা সম্পর্কে কিছুই জানতো না। কিন্তু বিয়ের পরদিনই ধর্ষণের ভিডিও স্বামীর মোবাইলে পাঠিয়ে দেয় ওই ধর্ষক। তা দেখার পরই নববধূকে ঘর থেকে বের করে দেন স্বামী।
এ ঘটনায় ওই তরুণী থানায় একটি অভিযোগ করেছে বলে জানা গেছে।
