চলচ্চিত্র পরিচালক নাজমুল হুদা মিন্টু আর নেই

আপডেট : ০২ জুন ২০১৯, ০৭:৫৫ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সংগঠক ও দর্শকপ্রিয় চলচ্চিত্র পরিচালক নাজমুল হুদা মিন্টু আর নেই (ইন্নালিলাহি.....রাজিউন)। পরিচালক সমিতির পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান মানিক দেশ রূপান্তরকে খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লন্ডনে নাজমুল হুদা মিন্টুর চিকিৎসা চলছিল। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। ব্রেইন স্ট্রোকে তিনি লন্ডনের একটি হাসপাতালে আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেছেন। পরিচালক সমিতির ১৯৮৯-৯০ সালের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৪২ সালের ৫ই ডিসেম্বর তিনি নওগাঁ জেলার শান্তাহারে জন্মগ্রহণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। স্ত্রী, এক ছেলে নাদিম ও এক মেয়ে নুসরাতকে মৃত্যুর আগে রেখে যান তিনি।  উনার ছেলে ও মেয়ে লন্ডনেই স্থায়ী। নাজমুল হুদা মিন্টু পরিচালিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘সূর্য ওঠার আগে’, ‘চৌধুরী বাড়ি’, ‘ডাক পিয়ন’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘দিনের পর দিন’, ‘সংঘর্ষ’, ‘মধুমালতি’, ‘ঘরে বাইরে’ এবং ‘ভালোবাসার মানুষ’ নামে একটি নির্মানাধীন ছবি ছিল। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, প্রযোজক-পরিবেশক সমিতি, প্রদর্শক সমিতিসহ চলচ্চিত্রের সংশ্লিষ্ট সকল সংগঠন মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত