মায়ের ৯০তম জন্মদিনে কী উপহার দিলেন মুন্নাভাই!

আপডেট : ০২ জুন ২০১৯, ০৯:০০ পিএম

পাঁচের দশকে রীতিমতো পর্দা কাঁপিয়েছেন তিনি। বলার অপেক্ষা রাখে না তিনি ছিলেন এভার গ্রীন নায়িকা।

সঞ্জয় দত্তের মা নার্গিস দত্ত। গত শনিবারই গিয়েছে তার ৯০ তম জন্মদিন। আর জন্মদিনে মায়ের সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার করে স্মৃতিচারণ করলেন অভিনেতা সঞ্জয় দত্ত।

মা নেই, তবু বলার অপেক্ষা রাখে না এই বিশেষ দিনটায় বড় বেশি মনে পড়েছে তার মা-এর কথা।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেনি এই বলিউড অভিনেতা। ছবিতে হামাগুড়ি দিচ্ছেন তিনি। সঙ্গে বোন প্রিয়া দত্ত এবং মা নার্গিস দত্ত।

ছবিটি সাদাকালোয়, তবু স্মৃতির প্রেক্ষাপটে দিনগুলো তাদের এখন রঙীন। ছবিটি শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, স্মৃতি কখনও ফ্যাকাশে হয় না। শুভ জন্মদিন মা।

সূত্র: জি নিউজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত