রাঙ্গামাটির কাপ্তাইয়ে ‘মিথ্যাচার’ সইতে না পেরে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। নিহত স্কুলছাত্রী মুন্নি আক্তার (১৬) চন্দ্রঘোনা কেআরসি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে ওই এলাকার মো. কাসেমের মেয়ে।
গত শনিবার সকাল ৬টায় কাপ্তাইয়ে চন্দ্রঘোনার কয়লার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার ১২ ঘণ্টা পর ওইদিন বিকেল ৪টার পর কর্ণফুলী নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আত্মহত্যা করার আগে পরিবারের কাছে ক্ষমা চেয়ে একটি চিরকুটে আত্মহত্যার বিষয়টি উল্লেখ করে মুন্নি।
মুন্নির ভাই মোশাররফ হোসেন বলেন, ‘মিথ্যাচার সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় আমার বোন। আমরা এর বিচার চাই।’
এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য মো. আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করলেও নিজে টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন।’
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফ আহমেদ রাসেল বলেন, এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, ‘মেয়েটি সামাজিকভাবে হয়তো অপমানিত হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে।’
