ঈদের আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও পরে আবারও জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ দাবি জানান তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কারাবন্দি খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’। অনুষ্ঠানে আমীর খসরু বলেন, ‘অন্যায়ভাবে বিএনপি চেয়ারপারসনকে কারাগারে আটকে রেখেছে বর্তমান অবৈধ সরকার। উনাকে এই ঈদের আগে মুক্তি দিন। ’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘একাদশ জাতীয় নির্বাচন চুরি করা নির্বাচন। এই নির্বাচন বাতিল ঘোষণা করে ঈদের পরে পুনরায় নির্বাচন দিন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করুন। দেশের জনগণের অধিকার ফিরিয়ে দিন।’ আমীর খসরু বলেন, ‘বর্তমানে বাংলাদেশের রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেছেন। অনেকেই ক্ষমতায় থেকে ইতিহাস রচনা করতে চাচ্ছেন।
