ফেনীতে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চালক নিহত

আপডেট : ০৩ জুন ২০১৯, ১২:৩২ পিএম

সোনাগাজীতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রুবেল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার সকালে সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কের উকিল বাড়ী দরজা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল (৩৭) নোয়াখালীর সদর সুধারাম থানাধীন কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণ রামপুর গ্রামের মো. মোস্তফার ছেলে।

আহত ব্যক্তি মোটরসাইকেল আরোহী তারেক আজিজ। তিনি নগদের বিক্রয় প্রতিনিধি। আজিজ নোয়াখালী জেলার সেনবাগ থানার কাদরা গ্রামের আবু তাহেরের ছেলে।

সোনাগাজী মডেল থানার এসআই আনোয়ার হোসেন ঘটনা পরিদর্শন করে লাশ থানায় নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত