ছোট জাহাজের ওপর উঠে গেল অতিকায় প্রমোদতরী (ভিডিও)

আপডেট : ০৩ জুন ২০১৯, ০২:১৮ পিএম

বিশাল একটি ক্রুজ শিপ তথা প্রমোদতরী জরুরি নোঙর করার জন্য হর্ন বাজাতে বাজাতে এগিয়ে আসছিল। ডকেই দাঁড়িয়েছিল আরেকটি ছোট জাহাজ। সেটিকে সরার সুযোগ না দিয়ে দিয়ে রীতিমতো গায়ের ওপর উঠে যায় ৬৫ হাজার টনের ক্রুজটি।

রয়টার্স জানায়, রোববার ইতালির ভেনিস নদীতে ভাসিলিও ডকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তোলা এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে ইতোমধ্যে।

ভিডিওতে দেখা যায়, এমএসসি ক্রুজেজ কোম্পানির ৫৪ মিটার উচ্চতা এবং ২৭৫ মিটার লম্বার বিশাল প্রমোদতরী এমএস এমএসি অপেরা ক্রুজটি টার্মিনালে ভিড়তে গিয়ে আচমকা একটি টুরিস্ট বোটের ওপরে উঠে পড়ে। ক্রুজটিতে যাত্রী ধারণক্ষমতা আড়াই হাজারেরও বেশি।

হর্ন বাজাতে বাজাতে আচমকা ডকে নোঙর করতে এগিয়ে আসছিল ক্রুজটি। ডকে আগ থেকেই নোঙর করা ছিল টুরিস্ট বোটটি। বোটের পেছন দিকে চাপা দিতে দিতে সামনের দিকে এগোচ্ছিল ক্রুজটি। এমন সময় বোট থেকে অনেকেই লাফ দিয়ে ডকে উঠে আসে।

ক্রুজের ধাক্কায় বোটটি সামনের দিকে খানিকটা এগিয়ে যায়। একপর্যায়ে ক্রুজটিও থেমে যায়। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পেল বোটযাত্রীরা। তবে বোটে পেছনের অংশ গুঁড়িয়ে গেছে।

জরুরি উদ্ধারকর্মীরা জানান, যান্ত্রিক ক্রুটির কারণে ক্রুজটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে।

উত্তর আডিয়াটিক সমুদ্রবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পিনো মুসোলিনো জানান, এ দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত