লন্ডনে মারা গেলেন চলচ্চিত্র পরিচালক নাজমুল হুদা মিন্টু

আপডেট : ০৪ জুন ২০১৯, ০২:০৮ এএম

চলচ্চিত্র পরিচালক নাজমুল হুদা মিন্টু গত রবিবার লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মরদেহ লন্ডনেই সমাহিত করা হয় বলে জানা গেছে।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন জানান, নাজমুল হুদা মিন্টু স্ত্রীর চিকিৎসা করাতে যুক্তরাজ্যে গিয়েছিলেন। সেখানে তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার শেষনিশ্বাস ত্যাগ করেন। মিন্টুর ছেলেমেয়েরা লন্ডনে বসবাস করেন।

১৯৭০-এর দশকে ‘সূর্য ওঠার আগে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন নাজমুল হুদা মিন্টু। এরপর ‘চৌধুরী বাড়ী’, ‘ডাক পিয়ন’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘দিনের পর দিন’, ‘সংঘর্ষ’, ‘মধুমালতি’, ‘ঘরে বাইরে’সহ বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হন তিনি। ১৯৮৯-৯০ সালে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন মিন্টু। পরে দীর্ঘদিন কার্যকরী পরিষদের সদস্য ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত