ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

আপডেট : ০৫ জুন ২০১৯, ১০:৩১ এএম

বাগেরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে নামাজ আদায় করেন।ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে সকাল সোয়া ৮টা ও ৯টায় ঈদের আরো দুটি জামাত অনুষ্ঠিত হয়।

জেলা ছাড়াও বাইরের কয়েক হাজার মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেন।

ঈদের জামাতের পর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

এছাড়া ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার মসজিদে, শহরের আলিয়া মাদ্রাসা, নাগেরবাজার খানজাহানীয়া বায়তুল ফালাহ জামে মসজিদসহ বাগেরহাট পৌরসভায় ৪৬টি ঈদের জামাতে হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত