সাকিবকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে নিউজিল্যান্ড

আপডেট : ০৫ জুন ২০১৯, ১০:৩২ এএম

প্রতিপক্ষ বাংলাদেশকে ভালো করে চেনাজানা নিউজিল্যান্ডের। ফেব্রুয়ারিতে নিজেদের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলটিতে হোয়াইটওয়াশ করেছে তারা। কিন্তু সিরিজটিতে ছিলেন না বাংলাদেশ দলের অন্যতম সেরা পারফর্মার সাকিব আল হাসান। তাই বিশ্বকাপের লড়াইয়ে টাইগারদের এই অলরাউন্ডারকেই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে কিউইরা।

লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফীবাহিনী। একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকাকে ২১ হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে তারা। প্রত্যয়ী নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে পাওয়া নিয়েও।

বিপিএলে খেলার সময় চোটের কারণে সাকিব ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে দলের সাথে যেতে পারেননি। সাকিবকে তাই সাম্প্রতিক সময়ে মোকাবেলা করেনি কিউই দল। তাই ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডারকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন নিউজিল্যান্ডের সহ-অধিনায়ক টম ল্যাথাম।

“আমরা জানি সাকিব কেমন বোলার। সে বাংলাদেশের সর্বশেষ নিউজিল্যান্ড সফরে ছিল না। তাই আমাদের জন্য একজন বাঁহাতি স্পিনারের বোলিংয়ে অভ্যস্ততা থাকা গুরুত্বপূর্ণ। তাকে মোকাবেলা করা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি আমরা।”

দক্ষিণ আফ্রিকাকে হারানোর ম্যাচের নায়ক ছিলেন সাকিবই। ব্যাট হাতে ৭৫ রান করে ও বল হাতে একটি উইকেট নিয়ে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। সাকিবকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া মানে তাই বাংলাদেশকেই বড় প্রতিপক্ষ হিসেবে দেখা। তাই মনে করেন ল্যাথামও।

“লড়াইটি বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি মুখিয়ে আছি। বাংলাদেশ যেমনই করুক, আমরা আশা করি চাপ সামলাতে পারব এবং তাদের উপরও চাপ প্রয়োগ করতে পারব।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত