মাগুরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

আপডেট : ০৫ জুন ২০১৯, ০২:১৭ পিএম

মাগুরায় বৃষ্টি উপেক্ষা করে শহরের নোমানী ময়দান ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৯টায় অনুষ্ঠিত জেলার প্রধান এ ঈদের নামাজে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মওলানা মোহাম্মদ রইস উদ্দিন।

ঈদের প্রধান এই জামাতে নামাজ আদায় করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট  সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক  আলী আকবর, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান  আবু নাসির বাবলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ও পরে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি শুরু হয়। কিন্তু বৃষ্টি উপেক্ষা করে ঈদের প্রধান জামায়াতে নোমানী ময়দানে মুসল্লিদের ঢল নামে।

মুসল্লিরা নামাজ আদায় শেষে দেশ, জাতি ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত ও দোয়া আদায় করেন। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত