বায়োলজিক্যাল সম্পর্ক একঘেয়েমি: মেয়েকে সুস্মিতা

আপডেট : ০৬ জুন ২০১৯, ০৩:২২ পিএম

বয়স ৪৩। এখনো শারীরিক সৌন্দর্য ও ফিটনেসের জন্য ভক্তদের আইডল সুস্মিতা সেন। ‘সিঙ্গেল মাদার’ হিসেবে তিনি ভক্তদের কাছে অনুকরণীয়। অভিনেত্রীর রয়েছে সুন্দর দুই মেয়ে; আলিসার বয়স ৮ আর রেনে ১৮ এ পা রেখেছে। দুজনই সুস্মিতার পালিত মেয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে, সুস্মিতা যেভাবে তার বড় মেয়ে রেনের কাছে তাকে দত্তক নেওয়ার কথাটি প্রকাশ করেছিলেন তা শেয়ার করেছেন।

 সংবাদটি মেয়ে দিতে সুস্মিতা একটি খেলার আশ্রয় নিয়েছিলেন। তিনি মেয়েকে ছোট ও বড় যেকোনো একটি বেছে নিতে বলেছিলেন। একটির বিষয় ছিল দত্তক, অন্যটি বায়োলজিক্যাল। প্রশ্নের উত্তর দেওয়ার আগেই রেনে তাকে জিগ্যেস করেছিল আমি কি পালিত মেয়ে? সুস্মিতা সঙ্গে সঙ্গে হ্যাঁ উত্তর দিয়ে বলেন, কারণ বায়োলজিক্যাল সম্পর্ক একঘেয়েমি।

এরপর সুস্মিতা লক্ষ্য করলেন যে রেনে প্রত্যেককে জিগ্যেস করছে- তুমি কি বায়োলজিক্যাল, তাহলে তুমি বিরক্তিকর..

পন্থাটি ম্যাজিকের মতো কাজ করায় সুস্মিতা স্বস্তি পেলেন।

image

সুস্মিতা বলেন, মেয়েরা ১৮ হওয়ার আগেই তাকে বায়োলজিক্যাল বাবা-মার কথাটি বলতে চান। রেনের বয়স যখন ১৬ তখনই তিনি কোর্টে গিয়ে কীভাবে সে তার বাবা-মার নামপরিচয় জানতে পারবে সেগুলো বুঝিয়েছেন। কারণ তিনি মনে করেন এটি তার মেয়েদের অধিকার।

সুস্মিতা মেয়েকে এও বলেন, “আমি বলছি না যে তুমি তোমার বাবা-মাকে খুঁজে বের কর। কেবল বলছি এটা তোমার অধিকার।” খানিকক্ষণ চুপ থেকে মেয়ের উত্তর, তার জানার আগ্রহ নেই।

 সোশ্যাল মিডিয়ায় মেয়েদের সঙ্গে সুস্মিতার খুঁনসুটির দৃশ্য প্রায়ই চোখে পড়ে। মেয়েদের সঙ্গে তার সম্পর্ক মধুর। তারা সুস্মিতার বয়ফ্রেন্ডকেও মেনে নিয়েছে। তারা প্রায়ই একসঙ্গে কোথাও ঘুরতে এবং ডিনার পার্টিতে যান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত