রাজধানীর বনানীতে পুলিশের সাবেক উপকমিশনার কোহিনুর মিয়ার মেয়ে ইলোনা তাকওয়া (১৮) ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা প্রাথমিকভাবে জানা যায় নি।
ঈদের দিন বুধবার বিকেলে বনানীর ২৭ নম্বর রোডের ৭ নম্বর বাসার ছয় তলার ছাদ থেকে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।
বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে জানাজা শেষে লাশ দাফন করা হয়।
পুলিশ জানিয়েছে, ঈদের দিন বুধবার বিকেলে বনানীর বাসার ছয় তলা থেকে লাফিয়ে পড়েন ইলোনা। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর পর তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বনানী থানার ওসি ফরমান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, কোহিনুর মিয়ার মেয়ে তাকওয়া আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।
