গাজীপুর সদর উপজেলার নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর পিছটান

আপডেট : ০৮ জুন ২০১৯, ০১:২৯ এএম

গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার সকালে গাজীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নৌকা প্রতীকের প্রার্থী রীনা পারভীনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার এই ঘোষণা দেন।

হাবিবুর রহমান খান দলের বিদ্রোহী প্রার্থী হয়ে আনারস প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। গত ৩০ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও প্রার্থিতা প্রত্যাহার না করায় ব্যালটে তার নাম ও প্রতীক যুক্ত থাকছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তারিফুজ্জামান দেশ রূপান্তরকে জানিয়েছেন।

গাজীপুর-৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল এবং নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রীনা পারভীনসহ সংগঠনের স্থানীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত