ছাগলে ক্ষেতের সবজি খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০

আপডেট : ০৮ জুন ২০১৯, ১১:৪৭ পিএম

ছাগলে ক্ষেতের সবজি খাওয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার হাটবাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন ওই গ্রামের রাজু আহম্মেদ (৪০), বাটুল মোল্লা (৩০), বিল্লাল মোল্লা (২৮), শহিদ মোল্লা (২৫) ও ইসলাম ম-ল (৫০)। আহত অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, শুক্রবার বিকেলে ওই গ্রামের নওশের মোল্লার ছাগল একই গ্রামের আহম্মদ শিকদারের ক্ষেতের সবজি খায়। আহম্মদ শিকদার ছাগল খোঁয়াড়ে দিলে এ নিয়ে গতকাল সকালে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কমপক্ষে ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত