কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ঢাকাগামী যাত্রীর ঢল

আপডেট : ০৯ জুন ২০১৯, ১২:৫৭ এএম

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যাত্রীর ঢল নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে। গতকাল শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ দেখা গেছে। যাত্রীরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কেটে লঞ্চ ও স্পিডবোটে উঠেছেন। এ ছাড়া দুর্ঘটনার আশঙ্কায় অনেক যাত্রী ফেরিতে করে পাড়ি দিচ্ছে পদ্মা।

এদিকে যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপের কথা মাথায় রেখে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, আনসার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক কাজ করছে। এ ছাড়া যাত্রীসেবা নির্বিঘœ করতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিমও কাজ করছে। মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াতের জন্য কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুট ব্যবহার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত