মহম্মদপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

আপডেট : ০৯ জুন ২০১৯, ১০:২১ পিএম

মাগুরার মহম্মদপুর উপজেলার খর্দফুলবাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত, ২৫টি বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পলাশবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শিমুল হোসেন ও একিন বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে গত শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে বসা নিয়ে শিমুল-সমর্থক শওকত ও একিন-সমর্থক ফুলমিয়ার মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে গতকাল রবিবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। দুই পক্ষের বাড়ির ২৫টি ঘর, দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত কামালকে (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নাসিরুল (৪০), রমজান (৩০), একিনকে (৩৫) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্তত ১০ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মহম্মদপুর থানার ওসি মো.  রবিউল হোসেন জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত