প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের জীবনে রোমান্সের শেষ নেই। যে কোনও অনুষ্ঠানে তাদের একটি উষ্ণ ছবি ভক্তদের উদ্দেশ্যে থাকবেই।
সম্প্রতি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে লাস ভেগাসে। সেখানেই পারফরম্যান্স চলাকালীন নিক জোনাস তার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাছে দর্শকাসনে চলে আসেন এবং উভয়ে ঠোঁটে ঠোঁট রেখে খানিক ভালোবাসা বিনিময় করে নেন।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। জোনাস ভাইদের মঞ্চে পারফর্ম চলাকালীন তাদের লেডি-লাভ অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়া, সোফি টার্নার এবং ড্যানিয়েলকে দর্শকাসন থেকে চিয়ার আপ করতে দেখা গিয়েছে।
জোনাস ভাইয়েরা তখন মঞ্চে গাইছেন ‘কেক বাই দ্যা ওসিয়ান’। নিক এবং প্রিয়াঙ্কার হঠাৎ এই চুম্বনের ঘটনাটি এতটাই পার্ফেক্ট ছিল যে প্রিয়াঙ্কার আর হাসি থামছিল না। টুইটারেও সেই ভিডিও ইতিমধ্যেই অজস্র বার শেয়ার হয়ে গিয়েছে।
নিক প্রিয়াঙ্কার ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে নেটিজেনরা মুগ্ধ। একজন লিখেছেন, ‘এত মিষ্টি যে মরে যেতে ইচ্ছা করছে।’ আর একজন লিখেছেন নিক প্রিয়াঙ্কার চুম্বন দৃশ্য ভুলতে পারছি না।
আর এক টুইটার ব্যবহারকারীর মন্তব্য, ‘জোনাস ব্রাদার্সের পারফর্ম্যান্সের সময় নিক প্রিয়াঙ্কার চুম্বন সত্যি বুঝিয়ে দিল ভালোবাসা কেমন হওয়া উচিত?’
এমন মন্তব্যও এসেছে যে নিক প্রিয়াঙ্কার চুম্বন দৃশ্যের মতো বিশুদ্ধ দৃশ্য আগে চোখে পড়েনি।
