অস্ট্রেলিয়ার কাছ থেকে রেকর্ডও কেড়ে নিলো ভারত

আপডেট : ১০ জুন ২০১৯, ০৯:৫০ এএম

অস্ট্রেলিয়াকে হারানোর ম্যাচে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দারুণ এক রেকর্ড নিজেদের করে নিয়েছে ভারত। বিশ্বকাপ আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডটি এখন টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের, চলতি বিশ্বকাপের আগে যা ছিল অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের দখলে।

কেনিংটন ওভালে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানের জয় পায় ভারত। ম্যাচটিতে শিখর ধাওয়ান সেঞ্চুরি (১১৭) হাঁকালে রেকর্ডটি নিজেদের করে নেয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই নিয়ে বিশ্বকাপ আসরে ভারতের মোট সেঞ্চুরি দাঁড়ালো ২৭টি! গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোহিত শর্মা তিন অঙ্কের দেখা পেলে বিশ্বকাপ আসরে সবচেয়ে বেশি ২৬টি সেঞ্চুরি পাওয়া অস্ট্রেলিয়ার রেকর্ডে ভাগ বসায় ভারত। পরের ম্যাচেই অস্ট্রেলিয়াকে টপকে রেকর্ডটি একার করে নিলো দলটি।

এই তালিকায় তৃতীয়স্থানে আছে শ্রীলঙ্কা। বিশ্বকাপ আসরে ২৩টি সেঞ্চুরি হাঁকিয়েছে দলটির খেলোয়াড়রা।

খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয়টি সেঞ্চুরির মালিক ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। পাঁচটি সেঞ্চুরি নিয়ে যৌথভাবে দ্বিতীয়স্থানে আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত