নিজ প্রশাসনের এক সেনা কর্মকর্তাকে রাক্ষুসে পিরানহা মাছ ভর্তি পুকুরে ফেলে খুন করেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। যুক্তরাজ্য-ভিত্তিক গণমাধ্যম ডেইলি স্টার তাদের এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে।
গত মে মাসে আমেরিকায় তার দূত হিসেবে পাঠানো কূটনীতিককেও কিম হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তারপরে আসল এমন খবর।
নিজস্ব সূত্রের বরাত দিয়ে স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, কিমের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন ওই কর্মকর্তা। সেই খবর পৌঁছে যায় তার কাছে। তারপরই ওই সেনাকে হত্যার নির্দেশ দেন কিম।
এই মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি ছিল রীতিমতো নৃশংস। প্রথমে ওই সেনাকর্তার হাত, পেট ও পা ধারালো চাকু দিয়ে চিড়ে ফেলা হয়। তারপর ফেলে দেওয়া হয় পিরানহার পুকুরে! রক্তের গন্ধে ধেয়ে আসে হাজার হাজার রাক্ষুসে মাছ। মুহূর্তের মধ্যে অসহায় মানুষটিকে আঁচড়ে, কামড়ে জীবন্ত খেয়ে ফেলে তারা। এই পুকুরটি কিমের প্রাসাদের ভেতরই অবস্থিত।
ধারণা করা হচ্ছে ১৯৭৭ সালে মুক্তি পাওয়া জেমস বন্ডের ছবি ‘দ্য স্পাই হু লাভড মি’ ছবি থেকে আইডিয়া নিয়ে ওই সেনাকে খুন করেছেন কিম। ওই ছবিতে খলনায়ক তার প্রতিপক্ষকে হাঙর দিয়ে খাওয়ান।
কিমের পুকুরে ব্রাজিল থেকে আনা শত শত হিংস্র পিরানহা আছে।
