ভারতীয় বিমানবাহিনীর হারিয়ে যাওয়া উড়োজাহাজটি এলিয়েনদের দখলে বলে দাবি করেছে দেশটির একটি বেসরকারি টিভি চ্যানেল।
প্রায় এক সপ্তাহ আগে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ বেশ কয়েক জন যাত্রীসহ হারিয়ে যায়। কিন্তু এখনো মেলেনি বিমানটির ধ্বংসাবশেষেরও হদিশ।
‘জি হিন্দুস্তান’ নামের এক বেসরকারি চ্যানেলের যুক্তি, বাহিনীর এএন-৩২ বিমানটি অপহৃত হয়েছে। আর অপহরণের নেপথ্যে কোনো মানুষ বা সন্ত্রাসী সংগঠন নয়, রয়েছে ভিনগ্রহের প্রাণীরা। তারা নাকি মাঝ আকাশ থেকে বিমানটিকে উড়িয়ে নিয়ে গেছে!
একটি ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, ওই সংবাদমাধ্যমের এক সঞ্চালক ব্যাখ্যা করছেন কীভাবে এলিয়েনরা বিমানটিকে উড়িয়ে নিয়ে গেছে।
‘জি হিন্দুস্তানে’র এই দাবি ঘিরে এখন নেট দুনিয়ায় হাসির ঝড় উঠছে। কেউ কেউ বলছেন, ভারতীয় সংবাদমাধ্যমের এই আবিষ্কার নাসার বিজ্ঞানীদেরও চমকে দেবে!
