নুসরাতের গায়ে আগুন: সরেজমিনে দেখালেন ব্যারিস্টার সুমন

আপডেট : ১০ জুন ২০১৯, ০৭:১২ পিএম

সোনাগাজীতে যৌন নিপীড়নের পর গায়ে আগুনে দিয়ে হত্যাকাণ্ডের শিকার মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেওয়ার ঘটনা সরেজমিনে দেখালেন আলোচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শনিবার বিকেল চারটার দিকে সোনাগাজী পৌরশহরে চরচান্দিয়ায় নুসরাতের কবর জিয়ারত করেন তিনি। 

এরপর তার গায়ে আগুন দেওয়ার ঘটনা সরেজমিনে ফেসবুক লাইভে দেখান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সোনাগাজি থানার ওসি (তদন্ত) কামাল।

ব্যারিস্টার সায়েদুল হক সুমন নিহত নুসরাতের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের অপরাপর সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এ সময় ব্যারিস্টার সুমন বলেন, ‘অনেকেই নুসরাতের নাম ভুলে গেছেন হয়তো। যাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই নুসরাতের কবরের সামনে দাঁড়িয়ে কিছু বলার ভাষা আমার নাই। নুসরাতের পরিবারের সদস্যদের নিয়ে তার কবর জিয়ারত করতে আসছি সেই সিলেট থেকে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত