অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ার দায়ে ৪৩ বছরের এক ব্যক্তিকে ৬ বছর ৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ডেইলি মেইল জানায়, অভিযুক্ত গ্যারেথ হাফস যুক্তরাজ্যের স্টোকপোর্টের বাসিন্দা। সে একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কর্মরত।
একটি ওয়েবসাইটের মাধ্যমে ১৪ বছরের এক স্কুলছাত্রীর সঙ্গে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এ শিশু যৌন নিপীড়নকারী।
অনলাইন কথাবার্তা আদান-প্রদানের মাধ্যম স্কাইপে ওই কিশোরীর সঙ্গে সে নিয়মিত যোগাযোগ করত। একপর্যায়ে সে তাকে স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে নিজের ফ্ল্যাটে নিয়ে যায় এবং শারীরিক সম্পর্ক করে। যৌন সম্পর্কের দৃশ্যসমূহ ভিডিওতে তিনি ধারণ করে রাখে।
এভাবে চার বছর ধরে ওই স্কুলছাত্রীর সঙ্গে সে শারীরিক সম্পর্ক চালিয়ে যায়। ১৮ বছরে পা দেওয়া সেই ছাত্রী একপর্যায়ে বুঝতে পারে, সে নিয়মিত যৌন নিপীড়নের শিকার হয়ে আসছে। নিজের পরিবারকে এ ঘটনা জানায় সে।
তার অভিযোগের ভিত্তিতে দুই সন্তানের জনক গ্যারেথকে ডিনারের দাওয়ার দেয় ভুক্তভোগী কিশোরীর পরিবার। সেখানে গ্যারেথ হাজির হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আদালতে গ্যারেথ দোষী সাব্যস্ত হয়। ওই কিশোরী ছাড়া আরও দুই স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে এভাবে যৌন নিপীড়ন করে গ্যারেথ। কৌশলে শারীরিক সম্পর্ক গড়ে তোলে তা ভিডিও করে রাখত সে এবং দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের যৌন নিপীড়ন চালিয়ে যেত।
