চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক

শিক্ষা বোর্ডে জনবল, সংকট নিরসনের আশ্বাস মন্ত্রীর

আপডেট : ১৩ জুন ২০১৯, ০২:২০ এএম

শিক্ষা বোর্ডগুলোতে দীর্ঘদিন ধরে থাকা জনবল সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল বুধবার প্রথমবারের মতো আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ আশ্বাস দেন। এ সময় তিনি বোর্ডগুলোকে ঢেলে সাজানোরও পরামর্শ দেন। সভায় ১১ বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সভা শেষে রাজশাহী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ‘প্রথমবারের মতো শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সভায় কোন শিক্ষা বোর্ডের কী সমস্যা রয়েছে সে বিষয়ে জানতে চান মন্ত্রী। বোর্ডের অর্ডিন্যান্স, কার্যক্রম ও সংকটসহ বিভিন্ন বিষয়ের ওপর তিনি ধারণা নেন।’

সভায় উপস্থিত কয়েকজন চেয়ারম্যান জানান, ‘শিক্ষামন্ত্রী বোর্ডের কর্মকর্তাদের উদ্দেশে গঠনমূলক বক্তব্য দিয়েছেন। বোর্ডগুলোর কাজ সম্পর্ক তিনি বলেছেন, পাবলিক পরীক্ষার সব কার্যক্রম শিক্ষা বোর্ডগুলোকে করতে হয়। পরীক্ষা আয়োজনে নানা সমস্যা সৃষ্টি হয়ে থাকে। তা সমাধান করা হবে। এ সময় বোর্ড চেয়ারম্যানরা দীর্ঘদিনের জনবল সংকটের বিষয়টি তুলে ধরেন। এ সময় তিনি জনবল সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন। এ ছাড়া একই স্থানে দীর্ঘদিন ধরে থাকা বিতর্কিত কর্মকর্তাদের প্রয়োজনে অন্যত্র বদলি করা হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত