প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হবেন।
শুক্রবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।
শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সংবাদ সম্মেলন হবে বলে আগে জানানো হয়েছিল।
অসুস্থ মুস্তাফা কামাল বৃহস্পতিবার হাসপাতাল থেকে সরাসরি সংসদে এসেছিলেন নিজের প্রথম বাজেট উপস্থাপন করতে। কিন্তু বক্তৃতা শুরু করেও বেশিদূর এগোতে পারেননি তিনি। তার বাকি বক্তৃতা পড়ে শোনান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
