দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ করল সপ্তম শ্রেণির কিশোর

আপডেট : ১৩ জুন ২০১৯, ১০:০১ পিএম

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক শিশুকে ধর্ষণ করেছে এক কিশোর। ধর্ষিত শিশু দ্বিতীয় শ্রেণির ছাত্রী এবং ধর্ষক কিশোর ৭ম শ্রেণিতে পড়ে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার যুধিষ্ঠিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যুধিষ্ঠিপুর গ্রামের সপ্তম শ্রেণির এক কিশোর দুপুরের দিকে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে অভিযুক্ত কিশোরের বাবা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

মোবাইল ফোনে যোগাযোগ করলে অভিযুক্ত কিশোরটির বাবা দেশ রূপান্তরকে বলেন, ‘আমার ছেলে অপরাধ করেছে। আমি তার শাস্তি চাই।’

ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার বদরুজ্জামান জানান, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তবে অভিযুক্ত কিশোরকে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত