সিলেটে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে পিটিয়ে হত্যা

আপডেট : ১৪ জুন ২০১৯, ১২:১৯ এএম

সিলেটে ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে দায়ের একাধিক মামলার আসামি, স্বেচ্ছাসেবক লীগ কর্মী দুদু খানকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন। গত বুধবার রাত ১২টার দিকে নগরীর বনকলাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দুদু খান বনকলাপাড়ার তমিল খানের ছেলে। তবে দুদু খানের ভাই হাসিম খান দাবি করেছেন, তার ভাইকে ছাত্রদল ও শিবিরের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে।

সিলেট বিমানবন্দর থানার ওসি এসএম শাহাদাত হোসেন জানান, বুধবার গভীর রাতে বনকলাপাড়ার গোলাপ মিয়া পয়েন্টে কয়েক সহযোগীকে নিয়ে দুদু খান এক ব্যক্তির ওপর আক্রমণ করতে গিয়েছিল। এ সময় স্থানীয় মসজিদে ‘এলাকায় ডাকাত এসেছে’ ঘোষণা দিয়ে লোকজন তাদের ধাওয়া করে। তখন দুদু খানের সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাকে আটক করে গণপিটুনি দেন লোকজন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিটুনিতে তার মাথা, শরীর থেঁতলে গেছে।

পুলিশ জানায়, নিহত দুদু খান একটি দলবেঁধে ধর্ষণ মামলার আসামি।  সম্প্রতি সে জামিনে বেরিয়ে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত