কক্সবাজারের চকরিয়ায় উপজেলার চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাতদলের গুলিতে আবদুল হামিদ (৩৫) নামে এক কাঁকড়া ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বুধবার দুপুর থেকে গতকাল বৃহস্পতিবার ভোররাতে দুই গ্রুপের গোলাগুলির পর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ চারাইল্যার আগার মাথা এলাকায় চিংড়ি ঘের থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কাঁকড়া ব্যবসায়ী একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বুড়িপুকুর এলাকার আহমদ হোছনের ছেলে।
×
