চট্টগ্রামের আনোয়ারায় পারকি সমুদ্র সৈকতের লুসাই পার্ক পয়েন্টে গোসল করতে নেমে কাউছার মোহাম্মদ মিনহাজ (১৪) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বন্ধুদের নিয়ে গোসল করতে নেমে ভাটার টানে তলিয়ে যান ওই কিশোর।
মিনহাজ বন্ধুদের সঙ্গে মাইক্রোবাসযোগে শনিবার সকালে ফটিকছড়ি থেকে পারকি সৈকতে বেড়াতে আসেন। তিনি ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও জাহানপুর আমজাদ আলী আবদুল হাদী ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারে স্থানীয়রা চেষ্টা চলছে। এছাড়া চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনা হয়েছে। তারা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন।
