লক্ষ্মীপুর সদরের ভবানিগঞ্জ ইউনিয়নের আবদুল্লাহপুর এলাকায় ১০ বছরের শিশুকে অটোরিক্সায় তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে চালক দুলাল হোসেনকে আটক করছে পুলিশ।
রোববার দুপুরে আবদুল্লাহপুর এলাকা থেকে অটো রিক্সাচালক দুলালকে আটক করা হয়। আটক দুলাল হোসেন সদর উপজেলার রাজিবপুর এলাকার সফিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে লক্ষ্মীপুর শহর থেকে তোরাবগঞ্জ বাজারের দিকে অটোরিক্সায় করে ওই শিশুটি বাসায় যাচ্ছিল। ওয়াপদা অফিস এলাকা পৌঁছলে অটো রিক্সাচালক কৌশলে আবদুল্লাহপুর এলাকার একটি সুপারি বাগানে নিয়ে যায় ওই শিশুকে।
পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে চালক দুলাল। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার এবং চালক দুলাল হোসেনকে আটক করে পুলিশে সোর্পদ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, অটোরিক্সা চালক দুলাল হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
