নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদেশ কুমার মল্লিকের ওপর এক অভিভাবকের লাঞ্ছিতের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে ছাত্রদের মারধর ও পিস্তল দিয়ে গুলির ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর বেঞ্চ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
