আইসক্রিমে ঘুমের ওষুধ খাইয়ে শিশুকন্যাকে হত্যা মায়ের

আপডেট : ১৭ জুন ২০১৯, ০১:৩৩ পিএম

রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় শিশুকন্যাকে আইসক্রিমের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করার পর মাও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে মুগদার মানিকনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রোজার। বয়স সাড়ে ৩ বছর। মায়ের নাম রোকসানা আক্তার রুবি (৩২)। তিনি এখন মুগদা হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় রোজার চাচা মো. সোহেল রুবিকে বিবাদী করে মুগদা থানায় মামলা করেছেন।

মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, “শিশু রোজার বাবা নেই, মারা গেছে। এরপর থেকে শিশুটিকে নিয়ে রুবি মুগদা এলাকায় থাকেন। রোববার রাতে রোকসানা তার মেয়েকে আইসক্রিমের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। এতে শিশুটির মৃত্যু হয়। পরে রোকসানা আত্মহত্যার চেষ্টা করেন। রোকসানা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখন ভালো আছেন।

খবর পেয়ে পুলিশ শিশুর লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি প্রলয় আরও জানান, কী কারণে ওই নারী এ ঘটনা ঘটিয়েছেন তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত