বিকাশ, রকেট, ইউক্যাশের ব্যালেন্স জানতেও লাগবে টাকা

আপডেট : ১৭ জুন ২০১৯, ০৩:০৮ পিএম

বিকাশ, রকেট, নগদসহ সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের ব্যালেন্স জানার জন্য এখন থেকে ৪০ পয়সা খরচ করতে হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বৃহস্পতিবার এই সংক্রান্ত এক নিদের্শনা জারি করেছে। রোববার তা ওয়েবসাইটে আপ করা হয়েছে।

বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে প্রতিবার লেনদেন, ব্যালেন্স চেক বা স্টেটমেন্ট নেওয়াসহ নানা ধরনের কাজকে একেকটি সেশন ধরা হবে। আর প্রতিটি সেশনের সময় হবে ৯০ সেকেন্ড। প্রতি ৯০ সেকেন্ডের একেকটি সেশনের জন্য মোবাইল ফোন অপারেটরদেরকে ৮৫ পয়সা করে দিতে হবে। একেকটি সেশনের মধ্যে দুটি এসএমএসও থাকবে। তবে গ্রাহক যদি শুধু ব্যালেন্স চেক করতে চায় তবে তার জন্য তাকে সেশনের চার্জ দিতে হবে ৪০ পয়সা।

নিদের্শনায় আরও বলা হয়েছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার জন্য এমএফএস অপারেটররা মোবাইল অপারেটরদের নেওয়ার্ক ব্যবহার করে। এই নেটওয়ার্ক ব্যবহারের জন্যই তাদেরকে পয়সা দিতে হবে এমএফএস অপারেটরদের।

এর আগে কখনো ব্যালেন্স চেক করতে এমএফএস অপারেটরদের কোনো খরচ করতে হতো না। ফলে ব্যালেন্স চেক করা ছিল ফ্রি।

তবে কোনো গ্রাহক যদি অ্যাপের মাধ্যমে এমএফএস সেবা গ্রহণ করেন তাহলে তারা এই সব খরচের বাইরে থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত