কাস্টমারের সঙ্গে যৌনতায় নারাজ, বার ড্যান্সারকে নগ্ন করে পিটুনি

আপডেট : ১৭ জুন ২০১৯, ০৭:৫৮ পিএম

কাস্টমারদের সঙ্গে যৌন সম্পর্কে রাজি না হওয়ায় নগ্ন করে পেটানো হলো এক বার ড্যান্সারকে। রবিবার ভারতের হায়দরাবাদে এ ঘটনা ঘটেছে।

এনডিটিভি জানায়, বার মালিকপক্ষের হয়ে চার ড্যান্সার ও একজন কাস্টমার ওই তরুণীকে পিটিয়ে আহত করে। পুলিশ অভিযুক্ত চার নারীকে গ্রেপ্তার করেছে তবে ওই কাস্টমার পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, গত জানুয়ারিতে বেগমপেটের একটি জনপ্রিয় বারে ড্যান্সার হিসেবে কাজ নেন ওই তরুণী। এর আগে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জুনিয়র আর্টিস্ট ছিলেন। অর্থাভাবে পড়ে ড্যান্স বার-এ কাজ নেন তিনি।

অভিযোগে ওই তরুণী পুলিশকে বলেন, “কাজে যোগ দেওয়ার পর থেকে আমাকে হয়রানি করতে শুরু করেন বার কর্তৃপক্ষ। কাস্টমারদের কাছে যাওয়ার জন্য এবং তাদের সঙ্গে যৌন সম্পর্ক করার জন্য আমাকে চাপ দিত।”

তবে বার কর্তৃপক্ষের দাবিতে রাজি না হওয়ায় তিনি হামলার শিকার হন বলে জানান।

এদিকে ওই চারজনকে আদালতে তোলা হলে তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত