কাজের আশায় গিয়ে কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৬ তরুণী

আপডেট : ১৭ জুন ২০১৯, ০৯:৫৫ পিএম

কাজের আশায় পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে দেড় বছর কারাভোগের পর ৬ বাংলাদেশি তরুণী দেশে ফিরেছেন। সোমবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তাদের হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

ফেরত আসা বাংলাদেশি তরুণীরা হলেন - আলেয়া খাতুন (১৫) ফাতিমা খাতুন (১৪) চুমকি খাতুন(১৪), সীমা আক্তার(১৩), হ্যাপি খাতুন(১৩) ও পপি খাতুন (১৭)।

বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের নায়েব সুবদোর আতিয়ার রহমান জানান, ভালো কাজের আশায় ভারতের কলকাতা শহরে গেলে সে দেশের পুলিশের হাতে আটক হয় তারা। পরে আদালত তাদের দেড়বছর সাজা প্রদান করেন। সাজার মেয়াদ শেষে আদালতের মাধ্যমে তাদেরকে ‘সংলাপ’ নামে একটি শেল্টার হোমের হেফাজতে রাখা হয়। পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের হস্তক্ষেপে বিশেষ 'স্বদেশ প্রত্যার্বতন' আইনের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।

যশোর মহিলা আইনজীবি সমিতির এ্যাডভোকেট নাসিমা খাতুন বলেন, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের চিঠি চালাচালির এক র্পযায়ে তাদের বিশেষ স্বদেশ প্রত্যার্বতন আইনের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়। বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত