বেড়াতে গিয়ে পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ

আপডেট : ১৯ জুন ২০১৯, ০১:২০ এএম

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তাসফিক হোসাইন (২২) নামের এক ছাত্র পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের মোহনপুর রাবার ড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।

তাসফিক হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র।

তাসফিকের সহপাঠি মো. রাফি বলেন, ‘আমরা নয়জন বন্ধু মিলে মোহনপুর রাবার ড্যামে ঘুরতে এসেছিলাম। সবাই ড্যামের পূর্ব দিকে ফুটবল খেলার একপর্যায়ে তাসফিক ভেসে যেতে থাকে। আমরা তার হাত ধরে টেনে তোলার চেষ্টা করলেও ব্যর্থ হই। সাঁতার না জানার কারণে একটু পরেই পানিতে ডুবে যায় সে। আমরা চেষ্টা করার পরেও তাকে রক্ষা করতে পারিনি।’

দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার নয়ন চৌধুরী বলেন, ‘আমরা ঘটনার কিছুক্ষণ পরেই এসেছি। তবে আমাদের অভিজ্ঞ ডুবুরি না থাকায় রংপুর থেকে ডুবরি আনতে হচ্ছে। তিনি আরও বলেন, ডুবুরি আসার সাথে সাথেই আমরা উদ্ধার কাজে নেমে পড়ব।’

দিনাজপুর কোতয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম বলেন, ‘সাঁতার না জানার কারণে তাসফিক নামের এক শিক্ষার্থী পানিতে ডুবে যায়। পরে ডুবরীরা এসে উদ্ধার করার চেষ্টা করে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত